মালদা

টানা ছয় দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

জানা যায়, পুরাতন মালদার ভাবুক অঞ্চলের বিষনপুর গ্রামে প্রায় ছয় দিন আগে এলাকারই এক বৃদ্ধা হোপনি সোরেন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। বিস্তর খোঁজ করা হলেও তার কোন হদিশ পাওয়া যায়নি। শনিবার সকালে টানা ছয় দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে থাকা একটি পুকুরে ওই বৃদ্ধার পচাগলা দেহ ভেসে ওঠে। খবর দেওয়া হয় মালদা থানায়। পরে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Z_bs1tUBo30